সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনী ও দুর্নীতিপরায়নদের গডফাদার বলে আখ্যা দিয়ে বলেন, দেশে আইনের শাসন নেই। এই অভিযোগ শুধু বিএনপির নয়-এটা প্রধানবিচারপতিরও।
তিনি এ সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের সর্তক করে বলেন, আধাঁর কেটে নব-সুর্য্য উদিত হবেই। সুপ্রভাত আসবেই। এজন্য মিনু বিএনপি নেতা কর্মীদের ধৈর্য্য ধরে দলের জন্য কাজ করতে বলেন।
রোববার ঠাকুরগাঁও বিডি হলে জেলা বিএনপি আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাংগীর আলম, কেন্দ্রীয় সদস্য জৈড মুর্তুজা চৌধুরী তুলা, মির্জা ফয়সল আমিন, তারেক আদনান, আব্দুল হামিদ, ওবায়দুলাহ হক মাসুদ, গোলাম মোস্তফা, নুর করিম, পয়গাম আলি প্রমুখ।
রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ফিলিপাইনে হিমালয় সমান যে টাকা পাচার হয়েছে তার সংগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাসহ চারজন জড়িত। এসব ঘটনা সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনাও জানে। তিনি আরও বলেন, ইয়াবা ব্যবসায়ীদের নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন কীভাবে দেশ মাদকমুক্ত হবে।
আগামী জাতীয় সংসদ র্নিবাচনী প্রস্তুতি হিসাবে এই কর্মী সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। এসময় জাতীয় পার্টির দশজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
সোহেল/এমএনজে





