গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে একটি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোর রাতে দুর্বৃত্তরা ওই গ্রামের মৃনাল রায় চৌধুরীর বাড়ির মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা দুর্গা, কার্তিক ও গনেশের প্রতিমাগুলো ভেঙে ফলে।
মন্দিরের মালিক মৃনাল রায় চৌধুরীর জানান, ভোর রাতে কে বা কারা মন্দিরে ঢুকে এসব প্রতিমা ভেঙে ফেলে চলে যায়। সকালে বাড়ির লোকজন মন্দিরের কাছে গেলে এসব প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিবছরই এই মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





