রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পারভেজ (২২) নামে এক যুবক মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজ রাজবাড়ি জেলার চরদৌলতদিয়া গ্রামের আবেদ মোল্লার ছেলে। সে ধলপুর গলির ৭৪ নম্বর গলিতে বসবাস করতো।
তার দুলাভাই মো. শিপন জানান, বিকেলে আইফোন হাতে নিয়ে চার্জে দিলে বিদ্যুতস্পৃষ্ট হয় পারভেজ। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





