নোয়াখালীতে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (শনিবার) ভোরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ আলী ও মো. রবিন।
এলাকাবাসী জানায়, মাছ ধরে বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ আলী ও রবিন। এসময় মোটরসাইকেল করে তিন যুবক এসে তাদের ওপর হামলা ও গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে পুকুরে পড়ে মারা যায় রবিন। অন্যদিকে, একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলীকে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এমবি





