প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার পর্যটন কেন্দ্র এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৮)। এ ঘটনায় পুলিশ ওই কিশোরীর প্রেমিক প্রদীপ শীলকে (৩০) আটক করেছে।
শনিবার রাতে মুছাপুর সী-বিচের অদূরে পাশ্ববর্তী বন বিভাগের বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।
প্রদীপ ফেনীর দাগনভুঞা উপজেলার দুধমুখা এলাকার চন্ডিপুর গ্রামের টিকেন্দ্র শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর দাগনভুঞা এলাকার দুধমুখা থেকে ওই কিশোরী শনিবার দুপুরে তার বন্ধু প্রদীপের সঙ্গে মুছাপুর ক্লোজারের সী-বিচ এলাকায় বেড়াতে যান। ওই সময় তার বন্ধু প্রদীপ স্থানীয় জলদস্যু সোহাগ বাহিনীর সঙ্গে মিলে ওই কিশোরীকে বাগানের ভেতর নিয়ে ৭/৮ জন মিলে গণধর্ষণ করে। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রদীপকে গ্রেফতার করেছে পুলিশ। জলদস্যু সোহাগ র্যাবের বন্দুকযুদ্ধে নিহত মুছাপুর জলদস্যু কামরুল হাসান টিপুর ছোট ভাই ও ওই এলাকার জাহিদুল হকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের ধরার জন্য অভিযান চলছে।
এম এ





