রাজধানীর নাবিস্কো মোড়ে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমকে