রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে ২১ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৯শ’৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম তিন হাজার ১শ’৪৫ পুরিয়া হেরোইন, ৬৯০ গ্রাম ২৯ পুরিয়া গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও ২৭টি ইনজেকশন জব্দ করে পুলিশ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী এ পুলিশ কমিশনার।
এমই





