কুয়াশা কেটে পদ্মায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শুক্রবার ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় যানবাহন নিয়ে আটকা পড়ে ১০টি ফেরি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুক্রবার সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৫টি ফেরি। দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শিমুলিয়া ঘাটেও সকাল ১০টা থেকে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে এ নৌপথে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় যানবাহনসহ ৪টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
জেড





