লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনীর একটি রেকার গাড়ির চাপায় যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ (৪৫) নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের বিসমিল্লাহ রোড নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ একই এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্যার ছেলে এবং তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে, চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল ইসলাম জাবেদ চন্দ্রগঞ্জ বাজার থেকে একটি মুরগি কিনে বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি রেকার গাড়ি লক্ষ্মীপুর দিকে যাচ্ছিল।

এ সময় মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ সেনাবাহিনীর গাড়িটিকে ওভারটেক করার সময় পিছনের চাকার নীচে পড়ে যায়। এতে তিনি মর্মান্তিকভাবে নিহত হন।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই