রাজধানীর মালিবাগে আবুল হোটেলের সামনে বাসচাপায় দুই গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। এই দুর্ঘটনার পর শ্রমিকরা সড়কে নেমে আসেন। তারা ব্যাপক ভাংচুর এবং সড়ক অবরোধ করে।
আজ (০১ জানুয়ারি) মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই ২ নারী ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয়।
পুলিশ জানায়, নিহতরা হলেন-সাতক্ষীরার বাসিন্দা নাহিদ পারভীন পলি (১৯) ও বগুড়া জেলার গাবতলী থানার হোসেনপুর গ্রামের সোনাই মিয়ার মেয়ে মীম (১৪)। পলি এমএইস ফ্যান গার্মেন্টে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে মালিবাগে আবুল হোটেলের সামনের সড়ক পার হচ্ছিলেন ওই দুই শ্রমিক। এসময় রামপুরাগামী সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পলি ও মীম নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর আশপাশের কয়েকশ শ্রমিক সড়কে নেমে পড়েন। তারা ব্যাপক ভাংচুর করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই ফারুক খান জানান, গার্মেন্ট থেকে দুপুরে খাবারের জন্য বের হয় ওই দুই শ্রমিক। এসময় সড়ক পার হওয়ায় এসময় এই দুর্ঘটনা ঘটে।
এমবি





