রাজধানীর ভাটারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম জরিনা বেগম (৪৫)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মোকছের হোসেনের স্ত্রী। পরিবার নিয়ে তিনি ভাটারার জগন্নাথপুর এলাকায় ভাড়া থাকতেন।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে ভাটারার নর্দা আজিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে জুয়েল হোসেন জানান, তার বাবা মা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রাত ১১টার দিকে বাসা থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তার মাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই/





