নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ঘর থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তমরদ্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১৮ বেকী খাল পাড় জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনছার্জ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা ১৮ বেকী জেটি ঘাট এলাকায় আব্দুল আলীর ঘর থেকে একব্যাগ অস্ত্র সহ তাকে আটক করে। পরে তাকে তমরদ্দি ফুলিশফাঁড়িতে নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল আলী জানায়, তার জামাতা মোঃ সফিক উদ্দিন দীর্ঘ দিন পর্যন্ত নদীতে জলদস্যুদের সাথে কাজ করছে। সে ব্যাগ ভর্তি অস্ত্র গুলো আমার বাড়িতে রাতে রেখে যায়। পরে পুলিশ এসে ব্যাগ ভর্তি অস্ত্র গুলো উদ্ধার করে।
আটককৃত অস্ত্র গুলোর মধ্যে এলজি-২টা, কার্তুজ ৬টা, রকেট ফ্লেয়ার ৪টা, সিগনাল রকেট ১৪টা। অস্ত্র বহনকারী জলদস্যু সফিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ফিরোজ/এমএনজে





