মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েবিএনপির তিন কর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতার আশংকায় শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এদের মধ্যে বিএনপি কর্মীরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার শাহ আলম (২৫), মুন্নুদেওয়ান (৩৫) ও সিংগাইরের ইয়াকুব আলী (২৩)।গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টিনিশ্চিত করেছেন।
কেএইচ





