রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. আব্দুল মাজেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোতয়ালী থানা পুলিশ বিএনপির ৪ কর্মী, জামায়াতের এক কর্মী, পীরগাছা থানা পুলিশ বিএনপির ৪ কর্মী, জামায়াতের এক কর্মী, পীরগঞ্জ থানা পুলিশ এক শিবিরকর্মী ও মিঠাপুকুর থানা পুলিশ এক শিবির-কর্মীকে গ্রেফতার করেছে।

এ ছাড়া ৩০ কেজি গাঁজ বহনের দায়ে  লিটন (৩০) নামে এক যুবককে আটক করে কাউনিয়া থানা পুলিশ। এদিকে বিভিন্ন অপরাধে জরিত থাকার দায়ে আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ