চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পৃথক স্থান থেকে ৫৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৩ জনকে আটক করা হয় বলে জানা যায়।
রোববার দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, রাতে দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার খোরশেদ আলমের নেতৃত্বে হাবিলদার রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের সলেমানের ছেলে আশরাফ আলী (৩৮) ও ওলী বিশ্বাসের ছেলে আব্দুল হান্নান (৩৫) কে ১৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
এর আগে, সন্ধ্যা ৭ টার দিকে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মিন্টু মিয়া সঙ্গীয় ফোর্স সহ লোকনাথপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলার সুলতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০) কে ৪০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এসএইচ





