ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

তবে এ সময় ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মধ্য যাত্রী পারাপার চালু থাকবে।

৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১০ জুলাই রবিবার থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, এসোসিয়েশনের এক বৈঠকে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে মোতাবেক এক পত্রের মাধ্যমে বিষয়টি বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো. রফিকুজ্জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।

এমআইএস