জামায়াত-বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তারা দেশপ্রেমিক মানুষ মেরে, নাশকতা করে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল এবং দেশব্যাপী নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে গণমিছিল পূর্ব এক সমাবেশে এসব মন্তব্য করেন ১৪ দল নেতারা।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুক্রবার বিকেল ৪টায় মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বক্তারা আরো বলেন, জনগণ তাদের ২০০৮ সালে বর্জন করেছিল, ২০১৪ সালেও তারা জনগণের কাছে পরাজিত হয়েছে। এবার জনগণ প্রতিরোধে নেমেছে। ১৪ দল জনগণের সঙ্গে আছে, থাকবে।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাসদ নেতা কলমদর আলী, ওয়ার্কাস পার্টির সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টির আরিফ মিয়া, ন্যাপের ইসহাক আলী প্রমুখ।
ইআর





