বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রসহ দেশের ১৪টি বেতার কেন্দ্রে স্থানীয় সংবাদসহ সব ধরনের অনুষ্ঠান প্রচার প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। ফলে করোনার এই দুর্যোগের সময় একদিকে স্থানীয় খবর শুনতে পারছেন না এ অঞ্চলের লাখো শ্রোতা।
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. হারনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “করোনার দুর্যোগ শুরু হওয়ার পর এপ্রিল থেকে রংপুরসহ দেশের ১৪টি বেতার কেন্দ্রে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।”
হারুনর রশীদ বলেন, “আমরা মাত্র দুই ঘণ্টা কিছু অনুষ্ঠান প্রচার করি। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রংপুর বেতার কেন্দ্রে আপাতত যে সব শিল্পী গান পরিবেশন করতে চান, তাদের আমন্ত্রনণ জানাবো আসার জন। তাদের গান রেকর্ড করে প্রচার করবো।”
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মিজান উল আলম বলেন, “অনুষ্ঠান বন্ধ কিনা তা আমার জানা নাই। বিষয়টি আমি জানি না। আপনার কাছ থেকেই প্রথম জানলাম।”
এমবি





