নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ৭শ’ পিস ইয়াবাসহ নাছিমা আক্তার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৬ মে) বিকাল ৬টার দিকে সোনাইমুড়ি পৌরসভার বাটাইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাছিমা বাটাইয়া এলাকার বাসিন্দা।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাটাইয়া এলাকায় অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ নাছিমাকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এমকে