নারীদের মধ্যে শিক্ষার হার বেড়েছেকিন্তু উচ্চশিক্ষার হার বাড়েনি। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের মজুরি কম তাই সঠিকভাবে তাদের কাজকে মূল্যায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্লোবাল কল টু অ্যাকশন অ্যাগেইনষ্ট প্রোভার্টি (জিসিএপি) আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে 'নারীর সার্বিক উন্নয়নে চাই সমান সুযোগ ও নিরাপত্তা' শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

প্রবীন এই অর্থনীতিবিদ বলেন, 'নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে কিন্তু এখনও অনেক পথ বাকি আছে।'

তিনি আহ্বান জানিয়ে বলেন, 'অর্ধেক জনগোষ্ঠীর সম্পৃক্ততা ছাড়া টেকসই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। তাই সবার মানষিকতার পরিবর্তন করে মানুষ হিসেবে সবাইকেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।'

সমতাভিত্তিক সমাজ এবং দলীত নারী সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের দাবি জানিয়েছেন দলীত নারী ফোরাম।

আন্তর্জাতিক নারী দিবস-২০১৫, জাতিসংঘ ঘোষিত ২০১৫ সালে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় 'নারীর ক্ষমতায়নেই মানবজাতির ক্ষমতায়ন।' এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

এ সময় মানববন্ধনে দলীত নারী ফোরামের সভাপতি মনি রানী দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

এমএ/কেএইচ