মাদারীপুর সদর উপজেলার মহিষের চর গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সাহারা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, শিশু সাহারা দুপুরে মহিষের চর গ্রামের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা সাহারা খাতুনকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএম





