গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় বাসচাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভোগড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর ওই বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া তারা বেশ কিছুক্ষণ ওই এলাকা অবরোধ করে রাখে।

টঙ্গী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাহার আলম জানান, ভোগড়া এলাকায় যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তাঁদের লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

এসআই আরো জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওএফ