চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকার পোশাক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-ছয় বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়ালসহ বিজিবির একটি দল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালায়।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা উন্নতমানের ৩০২টি শাড়ি, ১১টি শার্টের পিস, ২০টি প্যান্টের পিস, আটটি থ্রি-পিস ও ৪২৭টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। যার দাম প্রায় ৩২ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত পণ্য দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ