আগামী ১০ আগস্ট তোবা গ্রুপের সব পোশাক শ্রমিকের জুলাই মাসের বেতন পরিশোধ করতে মালিককে বাধ্য করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরা শ্রমিক ভাইদের দাবি দাওয়া পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদের ভালোর জন্য এখন আমরা দুই মাসের বেতন দিচ্ছি। বাকি বেতন আগামী ১০ তারিখ তাদেরকে মালিক পরিশোধ করবে। মালিক না দিতে চাইলে তাকে বেতন পরিশোধ করতে বাধ্য করা হবে। অবশ্যই তাকে বেতন দিতে হবে।'
সেই সঙ্গে সব ধরনের আন্দোলন বন্ধ করতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি শান্ত আছে। দয়া করে আপনারা এই অবস্থাকে নষ্ট করবেন না।'
ঢাকা, ৭ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





