রাজশাহী ও চট্টগ্রামে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজকে আলাদা দুটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর খসড়া দুটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এমকে





