সিলেটের উপশহর ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে মারধর করেছন দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুলাই) দুপুরে মারধরের ঘটনায় আহত মতিউরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য এর আগে সিলেট নগরীর ২০ নং ওয়ার্ডের ৯৬ নং এমসি কলেজ কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয় প্রিজাইডিং অফিসারকে। ওই কেন্দ্রের ভিতরে সাংবাদিকদেরও অবস্থান করতে দেয়া হচ্ছে না।
সরজমিনে ওই কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের ভেতরে নৌকা মার্কার ব্যাজ পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জটলা পাকাচ্ছেন। ওই কেন্দ্রের কোনো বুথেই ধানের শীষের এজেন্ট পাওয়া যায়নি।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসারের বক্তব্য নিতে তার কক্ষের সামনে গেলে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা জানান, প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাক্ষাতের অনুমতি নেই। প্রায় আধাঘন্টা চেষ্টার পরও প্রিজাইডিং অফিসারের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।
জেড





