ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কারা রক্ষী পুলিশ রতন খান (৩২) মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
রতনের সহকর্মী নয়ন শেখ জানান, স্টাফ কোয়াটারে তারা থাকেন। গোসল করে তারে কাপড় দিতে গিয়ে রতন বিদ্যুৎস্পৃষ্টে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইআর





