জয়পুরহাটে এস কে এস ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াটার এন্ড স্যানিটেশন ফর দি আর্বান পোর বাংলাদেশ এর সহায়তায় ইউ কে এইড এর অর্থায়নে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগাম অনুষ্ঠিত হয়।

১৩ মে বুধবার সকাল ১১টায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিত করন সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিার সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়াম্যান ফজলুর রহমান। প্রকল্পের পরিচিতি ও কী নোট পেপার উপস্থাপন করেন সংস্থার মনিটরিং এন্ড ভেরিভিকেশন অফিসার রুবেল সরকার।

জেলা হাজিং কর্মকর্তা আমিনুর রহমান ও দুলাল চন্দ্র বর্মন এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াহেদুজ্জমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা, ধলাহারা ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, জয়পুরহাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মাশরেকুল আলম, প্রধান শিক্ষ মাহবুবুর রহমান, ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে স্বাস্থ্যাভ্যাস সুনিশ্চিত করতে হাত ধোয়া কর্মসূচী সফল করতে সকলকে আহবান জানানো হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সকল ইউপি চেয়ারম্যান সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।

এসএইচ