বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র ।
গতকাল সোমবার (২ আগস্ট) সেনাবাহিনীর সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সেনা প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্রাজিলের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এইচএন





