সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি ইন্স্যরেন্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান ও আলহাজ মো. ইসমাইল নওয়াবকে ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়েছে।

মোহাম্মদ সাঈদ খোকন কোম্পানির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত সাবেক মেয়র। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

মো. ইসমাইল নওয়াব ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) এর সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এনএইচ