নড়াইলে যাত্রীবাহী বাসের সঙ্গে জেএসএ গাড়ির (থ্রি-হুইলার) সংঘর্ষে ২ জেএসএ যাত্রী নিহত হয়েছেন। এতে ১০ জন আহত হয়েছেন।

শহরের নিকটে সীমাখালীতে বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমাখালীঘাট থেকে লোহাগড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী জেএসএ গাড়ির সংঘর্ষ হয়। ফলে জেএসএ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে জেএসএ গাড়ির যাত্রী সিলেটের বাবু (৪৫) এবং অজ্ঞাত এক যাত্রী নিহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সুব্রত কুমার সাহা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এমকে