বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. গাজী জহির হাসান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন।

বিএসএমএমইউ’র নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মৃত্যু হয় তার।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. গাজী জহির হাসান বিএসএমএমইউর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন জানান, কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. গাজী জহির হাসান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

এমবি