গাজীপুরের শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শ্রীপুরের গারারন এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ওসি মহসিন উল কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে গারারন এলাকা থেকে মাওলানা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।
ইআর





