কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেসমিন আক্তার রেশমি (১৮) নামে এক কলেজ ছাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রামু-মরিচ্যা সড়কে এ তল্লাশি চালানো হয়।
আটক রেশমি জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার নুরুল করিমের মেয়ে।
১৭ বিজিবি ব্যাটালিয়নের মরিচ্যা চেকপোস্টের নায়েক সুবেদার আবুল কাশেম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক রেশমিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





