দিনাজপুরে কান্তজীর মন্দিরে বোমা হামলা, নেত্রকোণার প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র বিশ্বাসকে হত্যা, ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনসহ ইসকন সভাপতি বীরেন্দ্রনাথ রায়কে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মাবনবন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের ময়মনসিংহ জেলা সভাপতি নৃপেশ রঞ্জন সরকার, প্রধান শিক্ষক আশুকোষ সরকার, অধ্যাপক তাপস কুমার শাহ, মনোরঞ্জন দে প্রমুখ।
এসএইচ





