মঙ্গল শোভাযাত্রায় রঙ ছিটানোকে কেন্দ্র করে ফেনীতে পাঁচ বখাটে যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের জেল রোড়ের লাভ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা তথ্য নিশ্চিত করে জানান, আটক বখাটেরা রঙ ছিটিয়ে মেয়েদের বিরক্ত করছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী পাঁচজন আটকের তথ্য নিশ্চিত করেন।

ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে নববর্ষে ফেনীতে উচ্চ স্বরে গান বাজনা ও রঙ ছিটানোকে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

এমই