মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকা থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে ছিনতাই করা মোবাইলসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: সদর উপজেলার পূর্ব টুবিয়া গ্রামের আ. হাই আকনের ছেলে নাজমুল আকন (২০), শহরের বটতলা এলাকার আ. কাশেম বেপারীর ছেলে নোবেল (২০) এবং শহরের রকেট বিড়ি এলাকার কুদ্দুছ বেপারীর ছেলে আসাদুজ্জামান বাপ্পি (২০)।
মাদারীপুর মডেল থানার ওসি মো. এমদাদুল হক মিয়া জানান, গভীর রাতে ছিনতাইকারী দলটি বিভিন্ন স্থান থেকে মোবাইল ছিনতাই করে স্থানীয় বন বিভাগের মোড়ে এলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় পুলিশ ধাওয়া করে সাতটি মোবাইলসহ তিন যুবককে আটক করে।
জেআই





