আমীর জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্রমুলক হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরা জোন।

শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি আজমপুর রবীন্দ্র স্মরণী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিমানবন্দর থানা আমীর আবু ফারহার মো. মুহিব্বুল্লাহ। এতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসাইন, উত্তরা পশ্চিম থানা আমীর আবু উমর, তুরাগ থানা আমীর মেজবাহ উদ্দিন নাঈম, খিলক্ষেত থানা আমীর হুসাইন আহম্মেদ, দক্ষিণ খানা থানা আমীর মনিরুল হক, শিবিরের ঢাকা মহানগরীর উত্তর সেক্রেটারি জামিল মাহমুদ, জামায়াত নেতা আব্দুল্লাহ রেজা, মাহবুবুল ইসলাম ও মুনিরুল ইসলাম প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে আবু ফারহান মো. মুহিব বলেন, ‘মাওলানা মতিউর রহমান নিজামী একজন খ্যাতিমান আলেমে দ্বীন, বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও বিশ্ব ইসলামী আন্দোলনের পুরোধা। তাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু এই বর্ষীয়ান জাতীয় নেতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই জনগণ মেনে নেবে না।’

সরকার মেধা ও নেতৃত্বশুন্য করে দেশকে করদরাজ্য বানাতেই হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। একের পর এক জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ জাতীয় নেতাদের হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে।

তিনি সরকারকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করবে না বলেও হুশিয়ারী দেন।

এমকে