যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিদেশে পাচারেরশিকার হওয়া ১০ নারীকে ১৫ দিনব্যাপী দর্জি প্রশিক্ষণ শুরু হয়েছে।

আইওএম এর আর্থিক সহযোগিতায় পাচারের শিকার ভিকটিমদের স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলার নাভারণের জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এ্যসোসিয়েশন (জেবিসিইএ) ভবনে প্রধান অতিথি হিসাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিমুজ্জামান। আরো উপস্থিত ছিলেন জেবিসিইএ'র কান্ট্রি ডিরেক্টর আনিসুর রহমান, নিশানা পরিচালক মফিজুর রহমান, রূপান্তরের কো-অর্ডিনেটর মহাদেব চন্দ্র বসু, ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া প্রমূখ।

এআই