পর পর দুই বিদেশি নাগরিক হত্যার পর বিদেশিদের নিরাপত্তা আরো জোরদার করতে রাজধানীর কূটনৈতিক এলাকায় পুলিশ, র্যাবের পাশাপশি বিজিবি নামানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার নিরাপত্তা বাড়াতে বিশেষ বাহিনী সোয়াত নামানো হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান, বারিধারা ও কূটনৈতিক পাড়ায় টহল শুরু করেছে বিজির সদস্যরা। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা নিরাপত্তার কাজ করবেন।
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে তেভেলা সিজার (৫০) নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পাঁচ দিনের মাথায় ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে কুনিও হোশি নামে জাপানের এক নাগরিক খুন হন।
পরপর এই দুই বিদেশী হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন দেশ তাদের বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার জন্য দূতাবাসে বার্তা পাঠায়। সর্বশেষ শুক্রবার যুক্তরাজ্যের পক্ষ থেকে সতর্ক বার্তা পাঠানো হয়। এতে বাংলাদেশ সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়।
এআই
জাতীয়
কুটনৈতিক পাড়ায় বিজিবির টহল