জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৩) এর সদস্যরা।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযানে ২২ বোতল ফেনসিডিল, দুই বোতল ভারতীয় মদ ও আট পিস শাড়ি উদ্ধার করা হয়। এসব মাদক ও পণ্যের মূল্য ৪৩ হাজার আটশ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি জানান, মাদকদ্রব্য ও শাড়িগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
জেইউ





