চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহান শাহ আকবরের নেতৃত্বে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আজ শনিবার সকালে স্থানীয় শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, আবদুস সামাদ বকুল উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগে যোগ দেওয়া শাহান শাহ আকবর বলেন, চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করব।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ বলেন, ‘আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা এখন থেকে আওয়ামী লীগ পরিবারের অংশ।
এ ছাড়াও অনুষ্ঠানে বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়ন বিএনপির বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
একে





