ফেনী সদর উপজেলা কালিদহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রকাশ ওরফে জামাই ফারুককে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে ফেনী শহরের তাকিয়া রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের এএসপি জসিম উদ্দিন  আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আটক জামাই ফারুকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

এদিকে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক জানান, র‌্যাব তাকে অন্যায়ভাবে আটক করেছে। তার বিরুদ্ধে যে কয়টি মামলা রয়েছে তার সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

ইআর