আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুলিয়ার বেরন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার সরকার মার্কেটের ইয়াগী গার্মেন্টসের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার (১৩ অক্টোবর) আশুলিয়ার ছয়তলা এলাকায় এক তৈরি পোশাক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মঞ্জু ও আনার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে দুপুরে মঞ্জুর পক্ষের কয়েকজন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে রনি, সিরাজ, নূর আলম, আব্দুর রহমানসহ ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

কেএইচ