রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ নম্বর এলাকার রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি এবং এর সংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জেড