ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নার্সকে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নার্সরা।

হাসপাতালের নার্স সুপারভাইজর শংকরী রানী কর্মকার বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া হামিদা বেগম নামে এক রোগীর আত্মীয়-স্বজন সোমবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত সিনিয়র নার্স মর্জিনা বেগমকে মারধর করেন। এর প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

এদিকে নার্সদের কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা না পেয়ে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকবর হোসেন জানান, বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে হাসপাতালের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

জেআই