টেকনাফের হোয়াইক্যাং থেকে ৪ হাজার ৪৮০ পিস ইয়াবাসহ কক্সবাজার সিটি কলেজের ছাত্র ফয়সাল নূরকে (১৯) আটক করেছে বিজিবি।

সোমবার সকাল ৯টার দিকে হোয়াইক্যাং চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবক কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও হোয়াইক্যাং নয়াবাজারের সাতঘরিয়াপাড়ার হাজী কালা মিয়ার ছেলে।

টেকনাফস্থ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এসএম