ঈদের কেনাকাটাকে স্বাচ্ছন্দ্য করতে রাজধানীর বিপণি বিতানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। বিশেষ করে নারী ক্রেতাদের বিষয় বিবেচনায় রেখে নারী পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ঈদ নিরাপত্তার ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংকাদিক সম্মেলনে কমিশনার এ তথ্য জানান।
কমিশনার বলেন, বসুন্ধরা সিটি, নিউমার্কেট, চাঁদনী চক, গুলশান ও বনানীসহ যে সকল বিপণি বিতানে নারী ক্রেতারা বেশি কেনা কাটা করতে আসেন। তাই তাদের নিরাপত্তা প্রদানের জন্যে সেগুলোতে পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদকে উৎসব মূখর করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃঞ্চ পদ রায় ও মীর রেজাউল আলম (অপারেশন্স) এবং উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।
এমআর/এমকে





