রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টার থেকে রফিক সরদার (২৫) ও আশরাফুল (২৩) নামের দুই দালালকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার ভোরের দিকে ফেরি পারের অপেক্ষায় থাকা ট্রাকের সিরিয়াল অবৈধভাবে নিয়ন্ত্রণের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকা জব্দ করা হয়।

আটক রফিক সরদার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে ও আশরাফুল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া জানান, ওই দুই দালাল আগে সিরিয়াল দেওয়ার কথা বলে ঘাটে অপেক্ষায় থাকা ঢাকাগামী গরু ও পণ্যবাহী ট্রাক থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন।

এমকে