বঙ্গবন্ধুর বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ায় তারেক জিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠন।

চৌমোহনা চত্বর থেকে সোমবার সকাল সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার দেওয়ান আবুল খায়ের চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, সাবেক থানা কমান্ডার মকবুল খান, ছানু মিয়া, জেলা যুবজোটের সভাপতি হাছান আহমদ রাজা প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত সদস্যদের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

জেআই